ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দুটি বড় দুর্ঘটনা ছাড়া ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক: সড়ক পরিবহন মন্ত্রী

এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত উচ্চপর্যায়ের এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, “দেড় কোটি মানুষ তিন দিনের মধ্যে ঢাকা ছাড়লেও বড় ধরনের যানজট বা দুর্ভোগ হয়নি। অতীতের তুলনায় এবারের যাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক ছিল।”

 

মন্ত্রী আরও বলেন, “দুই-তিনটি বড় দুর্ঘটনা আমাদের ব্যথিত করেছে। একটি প্রাণহানিও আমরা চাই না। তবুও সামগ্রিকভাবে মানুষ নিরাপদে ও স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছে বলে আমরা মনে করি।”

 

দুর্ঘটনার দায় প্রসঙ্গে তিনি বলেন, কাউকে সরাসরি দায়ী না করলেও তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কিছু ক্ষেত্রে শাস্তিমূলক পদক্ষেপও নেওয়া হয়েছে। তিনি জানান, রেল দুর্ঘটনার ঘটনায় সংশ্লিষ্ট গার্ডদের বহিষ্কার ও গ্রেপ্তার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে একজন কর্মকর্তাকেও চাকরিচ্যুত করা হয়েছে।

 

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় সংশ্লিষ্ট পরিবহন কোম্পানির কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে ওই কোম্পানির সব বাসের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দেন তিনি।

 

নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করে মন্ত্রী বলেন, সরকারি হিসেবে সড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে ১৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে ২৮ জন এবং রেলপথে ১৭ জন নিহত হয়েছেন। তিনি বলেন, “কোনো মৃত্যুই কাম্য নয়। তবে আগের বছরের তুলনায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ভবিষ্যতে দুর্ঘটনা আরও কমাতে আমরা কাজ করে যাচ্ছি।”

ads
ads
ads

Our Facebook Page

↑